News Bangla 24 BD | ১৫ মে গাজীপুর সিটি নির্বাচন অসম্ভব : সিইসি - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

১৫ মে গাজীপুর সিটি নির্বাচন অসম্ভব : সিইসি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আগামীকাল কোর্টের রায় যদি রিটকারীর পক্ষে যায় এবং আদালত দিন ধার্য করে না দেয় তাহলে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন ঈদের পর অনুষ্ঠিত হবে। আর যদি আদালত ১৫ মে নির্বাচন করতে বলে তাহলে ওইদিনই নির্বাচন হবে। ওইদিন নির্বাচন করার মতো প্রস্তুতি ইসির আছে বলেও জানান তিনি। তবে রায় বিপক্ষে গেলে ইসির কিছু করার নেই বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার গাজীপুরে জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

তফশিল অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত ৬ মে সীমানা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গাজীপুর সিটি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

একই সঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে রুলও জারি করেন আদালত।

এরপর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের বিরুদ্ধে বিএনপির মেয়র প্রার্থী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন।

উল্লেখ্য, আদালতে ৬ এপ্রিল রিট আবেদনটি দায়ের করেন সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ। ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠিত। এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। গত ৪ মার্চ সিটি করপোরেশনের সীমানা নিয়ে গেজেট জারি হয়। যেখানে শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ বড়বাড়ী, ডোমনা, শিবরামপুর, পশ্চিম পানিশাইল, পানিশাইল ও ডোমনাগকে অন্তর্ভুক্ত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ