পদ্মাসেতুতে বসল চতুর্থ স্প্যান, দৃশ্যমান হলো ৬০০ মিটার
দ্রুত গতিতে এগিয়ে চলা স্বপ্নের পদ্মা সেতুর চতুর্থ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো ৬০০ মিটার কাঠামো।
আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে ৪০ ও ৪১ নম্বর পিলারের উপর চতুর্থ স্প্যানটি বসানো হয়।
এর আগে গতকাল শনিবার বিকেলে দেড়শ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যান বহনকারী ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৪০ ও ৪১ নম্বর পিলার এলাকায় পৌঁছায়।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্টিল স্ট্রাকচারের দ্বিতল পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। সেতুর ভিতর দিয়ে চলবে ট্রেন আর ওপরে হবে সড়কপথ। সেতু নির্মাণ শেষ হলে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে সড়ক ও রেলপথে সরাসরি যুক্ত হবে রাজধানী।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর বসে প্রথম স্প্যানটি। এরপর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর ১১ মার্চ বসে তৃতীয় স্প্যানটি।

সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ 