News Bangla 24 BD | কেসিসি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, গণনা চলছে - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কেসিসি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, গণনা চলছে


খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে এ নির্বাচন বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ সকাল ৮টায় ২৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। তবে ব্যালট পেপার ছিনতাই করে ভোট দেয়া, কেন্দ্র দখল ইত্যাদি কারণে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ভোটকেন্দ্র দুটি স্থগিতের ঘোষণার কথা জানান- সহকারী জেলা রিটার্নিং অফিসার আনিসুর রহমান।
স্থগিত হওয়া ভোটকেন্দ্র দুটি হচ্ছে ২০২ নম্বর ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র এবং খুলনা ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ভোটকেন্দ্র।
উল্লেখ্য, কেসিসির ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩৮জন।
এ বিভাগের অন্যান্য সংবাদ