প্রচ্ছদ »
জাতীয়
‘নতুন প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রধানমন্ত্রীর’ - News Bangla 24 BD
‘নতুন প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা প্রধানমন্ত্রীর’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজকে রক্ষার জন্য, নতুন প্রজন্মকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
আজ শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে তার বক্তব্যে জুয়াসহ সকল প্রকার মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে সেদিন ৩৬০টি মদের লাইসেন্স দিয়েছিলেন। সেই থেকে আমাদের যুব সমাজ একদিকে মাদক ও অন্যদিকে জুয়া খেলাসহ নানা ধরনের নেশায় জড়িয়ে পড়ে।
তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে খালেদা জিয়ার নির্দেশে পাকিস্তানপন্থীরা যখন বাপের সামনে ছেলের শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরেছে, সেদিন মানবাধিকারের কথা শোনা যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী 