News Bangla 24 BD | একাদশ শ্রেণিতে ভর্তির তালিকা, প্রথম ধাপে বাদ ৬২ হাজার শিক্ষার্থী - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

একাদশ শ্রেণিতে ভর্তির তালিকা, প্রথম ধাপে বাদ ৬২ হাজার শিক্ষার্থী


এসএসসিতে ভালো ফল করেছে। কিন্তু কোন কলেজেই ভর্তির জন্য মনোনীত হয়নি। এবার এমন শিক্ষার্থী প্রায় ৬২ হাজার। তাদের মধ্যে প্রায় ২০ হাজার জিপিএ-৫ ধারী রয়েছে। রবিবার প্রথম ধাপের তালিকা প্রকাশ করা হয়।
এ ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষের বক্তব্য, ভালো ফলধারীরা সকেলেই রাজধানীর ভালো কলেজে ভর্তি হতে চায়। এ কারণে সেসব কলেজে আবেদন বেশি পড়ে। কিন্তু সেখানে সীমিত আসন থাকায় জিপিএ-৫ ধারী হলেও সকলকে ভর্তি সুযোগ দেয়া সম্ভব হয় না। এ কারণে অনেকে প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো কলেজে মনোনীত হয়নি।
তথ্য অনুযায়ী, প্রথম ধাপে মোট ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী আবেদন করে। সেখান থেকে প্রথম তালিকায় ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিভিন্ন কলেজে মনোনীত করা হয়।
আবেদনকারীদের মধ্যে মোট ৬ শতাংশ শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। দ্বিতীয় ধাপে তারা পুনরায় আবেদন করতে পারবে। আগামী ২১ জুন দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে। সে ধাপে তারা আবারও পচ্ছন্দের কলেজে আবেদন করে ভর্তি হবে।
ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, প্রথম তালিকায় ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে ৯৪ শতাংশ শিক্ষার্থী প্রথম তালিকায় স্থান পেয়েছে, অন্যরা দ্বিতীয় এবং তৃতীয় তালিকায় আসবে। সবাই ভর্তির জন্য কলেজ পাবে।
আগামী ২১ জুন দ্বিতীয় এবং ২৫ জুন তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এর আগে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আর প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ১১ থেকে ১৮ জুনের মধ্যে ১৮৫ টাকা ফি দিয়ে রকেট, টেলিটক অথবা শিওরক্যাশের মাধ্যমে নির্বাচিত কলেজে নিশ্চয়ন করতে হবে। অন্যথায় তাদের মনোনয়ন বাতিল হয়ে যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ