রাতেও যাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে : আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, ঈদ উপলক্ষে যারা রাতে যাত্রা করবেন তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। এ জন্য রাস্তায় পোশাকে ও সিভিল পোশাকে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা থাকবে। ঈদে অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিরুদ্ধেও আইনশৃখলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। ইতিমধ্যে বেশকিছু গ্যাং ধরা পড়েছে। তিনি যাত্রীদের রাস্তাঘাটে অপরিচিত কারো কাছ থেকে কোন কিছু গ্রহণ না করার জন্য অনুরোধ জানান।
বুধবার দুপুরে মহাসড়কে যানজট পরিস্থিতি এবং মহাসড়কে বেশ কয়েকটি পুলিশ কন্ট্রোল রুম পরিদর্শনকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
আইজিপি বলেন, টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত পুরো রাস্তার অর্ধেক ড্রেনের নোংরা পানিতে সয়লাব হয়ে আছে। ড্রেনেজ সিস্টেমটা আরো ভাল করা দরকার বলে মনে হয়। অবশ্য কর্তৃপক্ষ চেষ্টা করছেন। তবে সেখানেও একটা ধারণ ক্ষমতা আছে। যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন এ ড্রেনেজ সিস্টেমটা ঠিক মতো কাজ করতে পারে না বলে মনে হচ্ছে। এনফোর্সমেন্টের দায়িত্বে থাকা সবগুলো সংস্থা সমন্বিতভাবে কাজ করলে আর পানি যদি দ্রুতগতিতে বেরিয়ে যেতে পারে তাহলে রাস্তাটি পুরোপুরি ব্যবহার করা যাবে।
পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলামসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ 