জিসিসি নির্বাচনে নিরাপত্তায় আছে ৬০০ র্যাব সদস্য
আজ মঙ্গলবার গাজীপুরে অনুষ্ঠিত হচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। এতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোট ৫৭টি ওয়ার্ডে ৫৭টি টহল দল মোতায়েন করা হয়েছে। রোববার রাতে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যা¤প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, আজ ২৬ জুন র্যাব-১ ব্যাটালিয়নের আওতাধীন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব-১ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী কাজে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স
হিসেবে র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। মোট অনুমান ৬০০ জন র্যাব সদস্য এই নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আছে। মোট ৫৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ১টি করে মোট ৫৭টি টহল মোতায়েন করা হয়েছে। প্রতি টহলে ৮জন করে জনবল থাকবে। প্রতি ৪ ওয়ার্ডে ১জন করে মোট ১৪জন অফিসার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আছে। সার্বক্ষণিক তদারকি কাজে নিয়োজিত আছেন র্যাব-১, উত্তরার অধিনায়ক মো. সারওয়ার-বিন-কাশেম।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ 