News Bangla 24 BD | বন্যা মোকাবিলায় সরকার প্রস্তুত: ত্রাণমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

বন্যা মোকাবিলায় সরকার প্রস্তুত: ত্রাণমন্ত্রী


বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, একটি মানুষও খাদ্যের অভাবে মারা যাবে না। যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে সরকারের ঘরে। সোমবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের ধরণ বদলাচ্ছে দিন দিন। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, দুর্যোগ হলেও এখন নতুন করে শিলাবৃষ্টি ও বজ্রপাত দুর্যোগে পরিণত হয়েছে। রয়েছে পাহাড়ি ঢলও।

তিনি বলেন, গেল চার বছর সাত মাসে দেশের কোথাও ত্রাণ নিয়ে এদিক সেদিক হয়নি। দলের নেতা কর্মীরা রিলিফ (ত্রাণ) নিয়ে বেহাত করেনি। ক্ষতিগ্রস্থরা পেয়েছেন। আগামীতেও ক্ষতিগ্রস্থদের পাশে সরকার থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, নীলফামারী-০১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-০৩ আসনের এমপি গোলাম মোস্তফা, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ।

সভায় নীলফামারী জেলার বন্যা পরিস্থিতির সার্বিক চিত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় নীলফামারীকে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে উল্লেখ করে আগামী পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রী ৬ বান্ডিল ঢেউটিন, ১৮ লাখ টাকা, ২ হাজার প্যাকেট শুকনো খাবার ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পর্যবেক্ষণে ৬টি নৌকা তৈরিতে একলাখ করে ৬ লাখ টাকা বরাদ্দ দেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ