জ্যাকি চ্যানের সঙ্গে দিশা পাটানির রোমান্স
ইন্দো-চাইনিজ সিনেমা কুংফু ইয়োগাতে জ্যাকি চ্যানের বিপরীতে দুটি নায়িকা দেখা যাবে তা অনেক আগেই জানা গিয়েছিল। সিনেমায় একটি নায়িকা চরিত্রে অভিনেত্রী আমিরা দাস্তুরের অভিনয়ের বিষয়টি পাকা হয়েছে আগেই। এবার জানা গেল, সিনেমাটিতে অপর নায়িকা হিসেবে দেখা দিশা পাটানিকে।
সিনেমায় বিভিন্ন অ্যাকশন দৃশ্যের পাশাপাশি জ্যাকি চ্যানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে দিশাকে।
এছাড়া বিষয়টি সম্পর্কে একটি সূত্র জানিয়েছে, ‘তিনি (দিশা পাটানি) প্রত্নতাত্ত্বিকের ভূমিকায় অভিনয় করবেন। সিনেমার গল্পে, তিনি এবং জ্যাকি চ্যান একটি গুপ্তধনের সন্ধানে বের হবেন। এবং এ পথ পাড়ি দিতে গিয়ে তাদের বিভিন্ন অ্যাকশন দৃশ্যে দেখা যাবে।’
কুংফু ইয়োগা সিনেমাটি পরিচালনা করছেন স্ট্যানলি টং। দুবাই,বেইজিং এবং ভারতের বিভিন্ন স্থানে হবে সিনেমাটির শুটিং।

অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ 