ঢাকায় আসছেন গ্র্যামি ও ব্রিট পুরস্কার জয়ী বিশ্বখ্যাত ব্রিটিশ পপস্টার জোস স্টোন। এই বিশ্বখ্যাত শিল্পীর সাথে একই মঞ্চে গাইবে অর্ণব, জন কবির, রাফা এবং এলিটার মতো জনপ্রিয় দেশসেরা শিল্পীরা। এর মাধ্যমে ঢাকা মাতাতে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন এ পপস্টার।
লাইভ স্কয়ার এন্টারটেইনমেন্টের আয়োজনে ২০ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ‘নবরাত্রি’ হলে পারফর্ম করবেন ব্রিটিশ এই তারকা শিল্পী। এ উপলক্ষ্যে আগামী ১৯ ফেব্রুয়ারি দেশের সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করবেন স্টোন।
জানা গেছে, সারা বিশ্বে প্রায় এক কোটি ২০ লাখের বেশি অ্যালবাম বিক্রি হয়েছে পপস্টার জোস স্টোনের। মাইক জাগার, ডেভ স্টুয়ার্ট, ড্যামিয়ান ম্যারলে এবং এ আর রহমানের মতো সংগীত শিল্পীদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেছেন তিনি। ব্রিটেনের অনুর্ধ্ব ৩০ বছর বয়সী পপ সংগীতশিল্পীদের মধ্যে সেরা পাঁচ জনের তালিকায় রয়েছেন স্টোন।

অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ 