News Bangla 24 BD | গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ইটভাটা - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করে ৩টি ইটভাটা ভেঙ্গে দিয়েছে।
গাজীপুর জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আবদুস সালাম সরকারের উপস্থিতিতে ওই অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।
অভিযানে ভেঙ্গে দেয়া ইটভাটা মালিকদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করেন ভ্রাম্যমান আদালত।
গুড়িয়ে দেয়া ওই ৩ টি ইটভাটা হচ্ছে মসার্স ইদ্রিস ব্রিক্স, মেসার্স এ অ্যান্ড ব্রিক্স ও মেসার্স আরিফ অ্যান্ড ব্রাদার্স। তিন ইটভাটায় ভেকু মেশিন দিয়ে ভাটার কাঁচা ইট, কিলন ও ইট তৈরির মোল্ডিং মেশিন ভেঙে ফেলা হয়। পরে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ইটভাটার আগুন নেভানো হয়।
পরিবেশ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার সাংবাদিকদেরকে জানান- গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অবস্থিত ইটভাটাগুলো দ্রুত অন্যত্র বিধিসম্মত স্থানে সরিয়ে নেয়ার জন্য ভাটা মালিকদের নির্দেশ প্রদান করা হয়েছে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক আব্দুর রাজ্জাক, শেখ মোজাহিদ ও দিলরুবা আক্তার এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া খান ও পুলিশ প্রশাসন।

এ বিভাগের অন্যান্য সংবাদ