হৃতিকের সাবেক প্রেমিকা হিসেবে কঙ্গনার স্বীকার!
কৃশ-৩’ ছবিতে অভিনয় করার সময় থেকে হৃতিক-কঙ্গনার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় মিডিয়ায়। আর সাম্প্রতিক ‘আশিকি-৩’ নিয়ে কঙ্গনার মন্তব্যের পর সেই কানাকানি সত্যি বলে মনে করছেন বলিউডের বড় একটি অংশ।
এক রহস্যজনক কারণে ‘আশিকি-৩’ থেকে হঠাৎ নিজেকে সরিয়ে নেন কঙ্গনা। এ নিয়ে নায়িকার কাছে জানতে চাওয়া হয়, হৃতিকের কারণেই কি ‘আশিকি-৩’ থেকে নিজেকে সরিয়ে নিলেন? এর উত্তরে তিনি জানিয়েছেন, ‘সাবেকরা মিডিয়ার মনোযোগ পেতে অনেক কিছুই করেন।’ কিন্তু তিনি সেই সময়টা কাটিয়ে এসেছেন। এই অধ্যায় শেষ। যদিও এই উত্তরের আর কোনও ব্যখ্যা দেননি অভিনেত্রী।
অন্যদিকে এক টুইট বার্তায় হৃতিক লিখেছেন, ‘আমার সঙ্গে এক নারীর (আমি নিশ্চিত তিনি সুন্দরী) নাম জড়ানোর প্রাণপন চেষ্টা চালাচ্ছে মিডিয়া। তার থেকে বরং আমার পোপের সঙ্গে সম্পর্কে জড়ানোর সম্ভাবনা অনেক বেশি ছিল। ধন্যবাদ কিন্তু ধন্যবাদ নয়।’
জানা যায়, সম্প্রতি ‘আশিকি-৩’ এ হৃতিক-কঙ্গনা জুটিকে কাস্ট করেছিলেন পরিচালক মোহিত সুরি। কিন্তু নায়িকার নাম শুনেই নাকি রেগে গিয়েছিলেন হৃতিক! কঙ্গনাকে এই প্রজেক্ট থেকে বাদ দেওয়ার জন্য নাকি জোরও করেন তিনি।

‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা
এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সরগরম বিএফডিসি
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা 