News Bangla 24 BD | চলচ্চিত্রে নতুন চমক র‌্যাম্প মডেল মারজান - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

চলচ্চিত্রে নতুন চমক র‌্যাম্প মডেল মারজান


ঢাকাই চলচ্চিত্রে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন র‌্যাম্প মডেল মারজান জেনিফা। ‘মুসাফির’ শিরোনামের নতুন ছবিটিতে অভিনয় করছেন নবাগতা এই নায়িকা। ছবিটি পরিচালনা করেন আশিকুর রহমান। এতে মারজানের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

এরইমধ্যে কোনো কর্তন ছাড়াই ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আসছে মার্চেই ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে মারজান বললেন, ‘খুব ভালো লাগছে নিজের অভিনীত ছবি মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে আমার চরিত্রের নাম জারা মেহজাবীন। এখানে আমাকে ডাক্তারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর শুভ ভাইকে সানি নামের এক পেশাদার খুনির চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। মূলত আমাকে কিডন্যাপ করতে এসে ঘটে নানা ঘটনা। আশা করছি ছবিটি মুক্তি পাবার পর ছবিটির পাশাপাশি দর্শকরা আমাকেও সাদরে গ্রহণ করবেন।’

মারজান জেনিফা ও আরিফিন শুভ ছাড়াও এ ছবিতে আরও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিসা সওদাগর, টাইগার রবি, রাজ, শিমুল খান, সিন্ডি রোলিংসহ আরো অনেকে।

উল্লেখ্য, নবাগত নায়িকা মারজান জেনিফা এর আগে অনন্য মামুনের পরিচালিত ‘রোমান্স’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এ ছবিতে জেনিফারের বিপরীতে ছিলেন আনিসুর রহমান মিলন।

ছবিটি প্রযোজনা করছে পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস।

এ বিভাগের অন্যান্য সংবাদ