News Bangla 24 BD | মনে আছে 'আশিকি'র রাহুল রায়ের কথা? - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

মনে আছে ‘আশিকি’র রাহুল রায়ের কথা?


আদিত্য রায় কাপুর আর শ্রদ্ধা কাপুরের ‘আশিকি-২’তে মানুষ প্রায় ভুলতে বসেছিল আসল ‘আশিক’ রাহুল রায়কে। এমন সময়েই আবার খবরে উঠে এলেন রাহুল রায়। তবে ‘রিল লাইফ’ নয় ‘রিয়েল লাইফ’-এর খবর নিয়ে। ফের ‘আশিকি’ তে মজেছেন রাহুল। ডেট করছেন সুপার মডেল সাধনা সিংকে।

ইন্দোরে এক ফ্যাশন শো’য়ে প্রথম দেখা। আর প্রথম দেখাতেই বাজিমাত। যাকে বলে ‘লভ অ্যাট ফার্স্ট সাইট’। নতুন সঙ্গীকে পাশে পেয়ে রাহুল শুধু খুশিই নন, গর্বিতও। বললেন, ‘আমরা একে অপরকে অনেক বছর ধরে চিনি। আমি এই সর্ম্পটাকে যথেষ্ট মর্যাদা দিই এবং ওর মতো একজনকে পাশে পেয়ে আমি ভাগ্যবান’। ভাগ্যবান বলেই না অকপটে বলতে পারেন যে, প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্কে তার কোনও তিক্ততা নেই। ২০০০ সালে শুরু হয়েছিল রাজলক্ষী খনভিলকারের সঙ্গে পথচলা। ১৪ বছর পর ২০১৪-য় এসে শেষ হয়ে যায় সেই সফর। কারণ, সেই সম্পর্কে হারিয়ে ফেলেছিলেন ভালোবাসা। আবার সেই ভালোবাসা খুঁজে পেয়েছেন সাধনা সিংয়ের কাছে। তবে এই সম্পর্কের পরিণতি বিয়ে কি না তা নিয়ে মুখ খোলেননি বলিউডের আসল ‘আশিক’।

এ বিভাগের অন্যান্য সংবাদ