News Bangla 24 BD | গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিক মীজান স্মরণে সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিক মীজান স্মরণে সভা অনুষ্ঠিত


 ভাষা সৈনিক ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক সাংবাদিক মীজানুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী ও অসুস্থ্য সকল সংবাদকর্মীর সুস্থ্যতা কামনায় রবিবার সকালে গাজীপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। মীজানুর রহমান ২০০৩ সালের ১৯ জুলাই বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরন করেন। তার গ্রাামের বাড়ি টঙ্গির গাজীপুরা ও হায়দরাবাদ গ্রামে।
গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে ক্লাবের মুখপাত্র রাহিম সরকারের সঞ্চালনায় সকাল ১১ টায় ক্লাব ভবনে আয়োজিত আলোচনা ও স্বরন সভায় মীজানুর রহমানের স্মৃতিচারনসহ বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এম এ বারি, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, অধ্যাপক এনামুল হক প্রমুখ।
সভা শেষে মরহুমের আত্ত¥ার মাগফেরাত কামনা ও গাজীপুর প্রেসক্লাবের সদস্যসহ দেশব্যাপী সকল অসুস্থ্য সংবাদকর্মীর সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া মাহফিলে সাবেক সাধারন সম্পাদক এম নজরুল ইসলাম, সাবেক সহসভাপতি মাহতাব উদ্দিন আহম্মদ ও সৈয়দ মুকছেদুল আলম লিটন, প্রেসক্লাবের সদস্য মীর মোহাম্মদ ফারুক, মো: মনিরুজ্জামান, এম.এ ফরিদ, সাদেক আলী, মোবারক হোসেন, সাব্বির আহম্মদ, আফজাল হোসেন, আবিদ হোসেন বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মীজানুর রহমান একজন নির্লোভ, সাহসী এবং দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন। পেশাগত জীবনে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুুল হামিদ খান ভাসানী এবং শেরে বাংলা একে ফজলুল হকের সান্নিধ্যে থেকে দেশ সেবায় কল্যাণমূলক কাজ করেছেন। তিনি ঢাকা কলেজে ছাত্র থাকাকালীন ঢাকা জেলা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বাণিজ্যিক সম্পাদকের পদ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকের চীফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনালের (বিপিআই) প্রধান সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ