গাজীপুরের টঙ্গী প্রেসক্লাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে বিভিন্ন মালপত্র পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সোমবার সকালে এই দুর্ঘটনার খবর পেয়ে দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুনে সিসি ক্যামেরা, এসি, টিভি, কম্পিউটার পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল বলেন, সকালে হঠাৎ করে সিঁড়ির ওপরের টিনের ছাউনিতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। সকাল ৯টার দিকে খবর পাওয়ার পরপর দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, একতলা প্রেসক্লাব ভবনের ওপর দিয়ে বিদ্যুতের লাইন চলে গেছে। সেখান থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটে থাকতে পারে।
প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকার বলেন, আগুনে প্রেসক্লাবের ঘরের চাল, পাঁচটি সিসি ক্যামেরা, দুটি এসি, একটি কম্পিউটার, একটি টিভিসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী
দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী
স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, আওয়ামী লীগও অংশ নিতে পারবে : মাসুদ কামাল
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
প্রিয়াঙ্কা-নিকের এক নতুন রাজপ্রাসাদ
ঈদে ৬ দিনের ছুটি ভোগ করেন সংবাদকর্মীরা
গাজীপুরে আজকের দর্পন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
জয়ার হাতে আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার 