ভ্যালেন্টাইন উইকেই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সম্প্রতি এমন গুঞ্জনে মুখরিত বলিপাড়া। কিন্তু বিয়ে নিয়ে সকল গুঞ্জন উড়িয়ে দিলেন প্রীতি।
প্রীতি জিনতার বিয়ে নিয়ে গুঞ্জন নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার প্রীতির বিয়ে নিয়ে গুঞ্জন ওঠেছিল। কিন্তু প্রত্যেকবারই প্রত্যাখান করেন এ অভিনেত্রী। সম্প্রতি তার বিয়ের গুঞ্জন নিয়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রীতি লেখেন, ‘দয়া করে আমার বিয়ের ঘোষণা আমাকেই দিতে দিন। জীবনটা আমার। সেই সময় পর্যন্ত আমাকে একা থাকতে দিন।’
তিনি আরো বলেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের গুঞ্জনে আমি খুবই বিরক্ত। কোনো বিষয়কে কিভাবে নষ্ট করতে হয় মিডিয়া তা খুব ভালোভাবেই জানে। এটা বন্ধ হওয়া দরকার।’
এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছিল, ১২-১৬ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একদিন লস অ্যাঞ্জেলসে বসবে প্রীতির বিয়ের আসর। পাত্র সেই আমেরিকান বয়ফ্রেন্ড জেনে গুডএনাফ। গত ১৮ মাস ধরে নাকি তারা ডেট করছেন।
গত বছর নভেম্বরে খবর চাউর হয় প্রীতির বিয়ের খবর। তখন জানা গিয়েছিল- মার্কিন এক ব্যক্তির সঙ্গে প্রেম করছেন এ অভিনেত্রী। এবার শোনা গিয়েছিল সেই ব্যক্তির সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন প্রীতি।

অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ 