News Bangla 24 BD | মিমের সঙ্গে সজলের ‘প্রেম বিক্রিয়া’ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

মিমের সঙ্গে সজলের ‘প্রেম বিক্রিয়া’


একজন বেকার যুবক অন্যজন চিত্রশিল্পী। ঘটনাচক্রে দুজনের মধ্যে সখ্যতা গড়ে উঠে। কিন্তু এই সখ্যতা যখন ভালোবাসার রূপ ধারণ করতে চলেছে, তখনই বাধা হয়ে দাঁড়ায় মীমের অতীত। যা এতদিন সজলের অজানা ছিলো। খায়রুল বাসার নির্ঝরের রচনায় এমনই এক গল্প নিয়ে রাশেদ রাহা নির্মাণ করেছেন একক নাটক ‘প্রেম বিক্রিয়া’।

নাটকের গল্পে দেখা যাবে, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে চাকরি নামের সোনার হরিণের সন্ধানে নেমেছে সজল। এমনই সময় বন্ধু বাপ্পি প্রেম করার পরামর্শ দেয় তাকে। ঘটনাচক্রে একদিন মীমের সঙ্গে দেখা হয় সজলের। সে তখন আউটডোরে ছবি আকঁছিল।

মীমকে দেখে মনে ধরে যায় সজলের। পরবর্তীতে কথা বলার জন্য আবার সেই জায়গায় হাজির হয় সজল। ধীরে ধীরে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। কিন্তু বাধা দেয় বাপ্পী। সে জানায় মীম বিবাহিতা, তবে স্বামীর সঙ্গে কোন সম্পর্ক নেই। একথা শুনে সজল যেন রীতিমত আকাশ থেকে পড়ে। দ্বিধায় ভুগতে থাকে। এ পরিস্থিতিতে কি করবে সজল?

‘প্রেম বিক্রিয়া’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সজল ও বিদ্যা সিনহা মীম। ১১ ফেব্রুয়ারি রাত ৯ টা ৫ মিনিটে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচার হবে স্বল্পবিরতিতে

এ বিভাগের অন্যান্য সংবাদ