News Bangla 24 BD | শাহরুখ খানের গাড়িতে হামলা - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

এবার সরাসরি হামলা হলো বলিউড বাদশা শাহরুখ খানের গাড়িতে। এর আগে গুজরাটের আহমেদাবাদে রাইস সিনেমার শুটিং চলাকালে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের মুখে পড়েছিলেন কিং খান।

জানা গেছে, আজ ১৪ ফেব্রুয়ারি সকালে আহমেদাবাদে বলিউড সুপারস্টারের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। তবে শাহরুখ অক্ষত রয়েছেন। কারণ তখন গাড়িতে ছিলেন না তিনি। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্য এটি করতে পারে।

গত বছর নিজের ৫০তম জন্মদিনে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যে করার পর থেকেই শাহরুখের ওপর ক্ষিপ্ত হয় বেশ কিছু সংগঠন। আর তার জেরেই এই হামলা হয়েছে বলে মনে করছেন অনেকে।

ঘটনাটি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। শাহরুখের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ