News Bangla 24 BD | ক্যাটের চ্যাপ্টার ক্লোজড, রণবীরের জীবনে নতুন প্রেম - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের আশুরার রোজা কয়টি, কখন রাখবেন কাল পবিত্র আশুরা: রাজধানীতে প্রস্তুত ৬৩টি তাজিয়া মিছিল

ক্যাটের চ্যাপ্টার ক্লোজড, রণবীরের জীবনে নতুন প্রেম


ক্যাটরিনা কইফের চ্যাপ্টার ক্লোজ্‌ড। রণবীর কপূরের জীবনে চলে এল ‘নিউ লভ’! অবাক হচ্ছেন তো?

ক্যাট সুন্দরীর সঙ্গে রণবীরের নতুন প্রেমিকার কোনও মিল নেই ঠিকই। কিন্তু ক্যাটের থেকে তাঁকে কোনও অংশে কম ভালবাসেন না রণবীর। নায়কের ‘নিউ লভ’ একটি নীল রেঞ্জ রোভার গাড়ি। হুম ঠিকই পড়ছেন। বিরহে নিজেকে একটি গাড়ি গিফট করলেন তিনি।

কয়েক মাস আগেই একটি সাদা অডি এ-এইট গাড়ি কিনেছিলেন রণবীর। আগে থেকেই তাঁর কালেকশনে একটি লাল অডি এ-এইট, মার্সিডিজ বেঞ্জ জি সিক্সটি থ্রি এবং একটি রেঞ্জ রোভার ছিলই।

তবুও মুম্বাইতে এখন এই নতুন গাড়িটি নিয়ে ঘুরছেন তিনি। এমনিতে ‘কার লাভার’ রণবীর নতুন নতুন গাড়ি কিনতে পছন্দ করেন। কিন্তু তাঁর এই নীল রেঞ্জ রোভার গাড়িটি কেনার কারণ হিসেবে অনেকেই ব্রেক-আপ জল্পনাকে সামনে আনছেন।

বি-টাউনের একটা বড় অংশের মতে, বিরহের দুঃখ ভুলতেই নিজের জন্য এই বিলাসবহুল গাড়িটি কিনেছেন রণবীর।

এ বিভাগের অন্যান্য সংবাদ