News Bangla 24 BD | বিয়ের পর কেমন আছেন অভিনেত্রী বিন্দু - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

বিয়ের পর কেমন আছেন অভিনেত্রী বিন্দু


বহুদিন ধরেই ক্যামেরার সামনে নেই বিন্দু। বিয়ের পর থেকে মিডিয়া থেকেও দূরে রয়েছেন এই অভিনেত্রী। তবে জানা যায়, বেশ ভালোই কাটছে বিন্দুর বিবাহিত জীবন।

পুরোপুরি সংসারি বিন্দু এখন স্বামীকেই বেশি সময় দিচ্ছেন। স্বামীকে নিয়ে সামাজিক নানা অনুষ্ঠানেও তাঁকে ঘুরতে দেখা যায়। এই তো ভালোবাসা দিবসে দাওয়াত খাওয়ার পাশাপাশি অন্যদের নিমন্ত্রণ করে দাওয়াত খাওয়ালেনও। ভালোবাসা দিবসের দিনটিতে রাজধানীর বনানীতে লেকশোর হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা হিসেবে বিনোদন অঙ্গনের শিল্পীদের নেমন্তন্ন করেছিলেন বিন্দু। আর সেসব ছবি চলে এলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

উল্লেখ্য বিন্দুর স্বামী আসিফ অ্যাপারেলস লিমিডেটের স্বত্ত্বাধিকারী আসিফ সালাহউদ্দিন মালিক। বছর তিনেক আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হওয়ার মধ্যদিয়ে শোবিজ মিডিয়ায় পদচারণা শুরু হয় বিন্দুর। অভিনয় করেন ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে। ‘জাগো’, ‘পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’ ছবিতে অভিনয় করলেও নাটকেই থিতু হন বিন্দু।

এ বিভাগের অন্যান্য সংবাদ