সুজয় শ্যামের সুপারহিট ছবি ‘কাহানি ২’-এ অবশেষে বিদ্যার অভিনয়ের বিষয়টি নিশ্চিত হয়েছে। বিদ্যা ও লোকেশন কলকাতা ছাড়া আর সকিছুই পাল্টে যাচ্ছে এই ছবির। আনন্দবাজারের বরাত দিয়ে এ খবর জানিয়েছেন নির্মাতা নিজেই।
এ প্রসঙ্গে সুজয় বলেন, ‘কাহানি-১ এর ভিলেন বব বিশ্বাস সিক্যুাল ছবি থেকে বাদ পড়েছেন। থাকছেন না নেই ইনস্পেক্টর রানাও। ছবির গল্পে স্বাদ পরিবর্তনের জন্যই এমন কাটাকাটি চলছে।’
২০১২ সালের হিট ছবি কাহানির সিক্যুয়েলে পরিচালক সুজয় ঘোষ এমনই বদল আনতে চলেছেন। খুব শিগগিরই ফিল্মের শুটিং শুরু হচ্ছে। প্রথমটির মতো দ্বিতীয়টিতেও ছবির বেশির ভাগটাই কলকাতায় শুটিং হওয়ার কথা। কলকাতায় আসার জন্য সুজয় ঘোষ নাকি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তবে আপাতত পরিচালক নিজে কলকাতায় ফিরছেন। শুটিং লোকেশন নির্ধারণ করবেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই টিম দকাহানি ২’ কলকাতায় চলে আসছে।
কাস্টিংয়ে বদল ছাড়া আর কিছুই খোলসা করে বলছেন না তিনি। সেক্ষেত্রে দর্শকদের জন্য নতুন চমক অপেক্ষা করছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

অভিনেতা জাহের আলভী দুই দিনের রিমান্ডে
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ 