News Bangla 24 BD | নিরাপদ নয় গুগল ডটকম! - News Bangla 24 BD
News Head
 ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

নিরাপদ নয় google.com। জানাচ্ছে গুগল নিজেই। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য google.com যে নিরাপদ সাইট নয়, সে তথ্য পাওয়া যাচ্ছে গুগলেই। গুগলের একটি নিজস্ব সিকিউরিটি টুল google.com-কে ঝুঁকির সাইট হিসেবে চিহ্নিত করেছে। সম্প্রতি একজন রেডিট ব্যবহারকারীর নজরে এটা পড়ে।

ক্রোম ব্রাউজারে ইন্টারনেট খুললে একটি সিকিউরিটি টুল সঙ্গে সঙ্গেই জানিয়ে দেয় কোন সাইট নিরাপদ, আর কোন সাইট নিরাপদ নয়। সেখান থেকে google.com-এ আংশিক ঝুঁকির কথা জানা গেছে। এই সাইট ব্যবহার করলে হ্যাকারের দল আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। যেমন- পাসওয়ার্ড, মেসেজ ও ক্রেডিট কার্ডের বিস্তারিত বিবরণ।

অ্যাড্রেস বারে google.com টাইপ করলে এই সার্চ এঞ্জিনের হোমপেজ খোলে। প্রত্যেক সার্চে গুগল কয়েক লক্ষ রেজাল্ট দেয়। যে সব সার্চ রেজাল্ট আসে, তার মধ্যে কয়েকটি এমন কোনও সাইটে ইউজারকে নিয়ে যেতেই পারে, যা রীতিমত বিপজ্জ্বনক। এই বিষয়ের ওপর গুগল কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ