News Bangla 24 BD | ১০ বছরের শিশুকে ১০ হাজার ডলার পুরস্কার দিয়েছে ফেসবুক - News Bangla 24 BD
News Head
 ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ

১০ বছরের শিশুকে ১০ হাজার ডলার পুরস্কার দিয়েছে ফেসবুক


ইন্সটাগ্রামের নিরাপত্তাজনিত ত্রুটি আবিষ্কার করায় ১০ বছর বয়সী এক শিশুকে ১০ হাজার ডলার পুরস্কার দিয়েছে ফেসবুক। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেনচারবিট.কমের এক রিপোর্টে বলা হয়েছে, ফিনল্যান্ডের ১০ বছর বয়সী জানি ফেসবুকের ছবি শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইন্সটাগ্রামের নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি আবিস্কার করে।

জানি ফেসবুককে জানায়, ইন্সটাগ্রামে এমন কিছু ত্রুটি আছে যার কারণে যে কেউ চাইলে অন্য কারো একাউন্টে সাইন আপ না করেও অনেক কমেন্ট মুছে ফেলতে পারে। এ ব্যাপারে সে ফেসবুককে জানালে তার কাছে প্রমান চাওয়া হয়। পরে ফেব্রুয়ারিতে সে একটি ম্যাসেজ ডিলেট করে দেখালে গত মাসে ফেসবুক বাগ বান্টি প্রোগ্রামের আওতায় তাকে ১০ হাজার ডলার পুরস্কার প্রদান করে।

এ সম্পর্কে জানি বলছে, আমি চাইলে যে কারো তথ্য মুছে দিতে পারি। এমনকি জাস্টিন বিবারের একাউন্টও।

ফিনল্যান্ডের এই ছোট্ট ছেলেটা বড় হয়ে নিরাপত্তা গবেষক হতে চায়। সে জানিয়েছে, এটা তার স্বপ্নের কাজ। আর সে মনে করে নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই এ বিষয়ে কোনো ত্রুটি রাখা যাবে না।

ফেসবুকের কাছ থেকে পাওয়া পুরস্কারের টাকা দিয়ে সে তার দুই ভাইয়ের জন্য একটা নতুন বাইক, ফুটবল গিয়ার এবং কম্পিউটার কিনবে বলে জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ