News Bangla 24 BD | টরন্টোর বাংলাদেশ ফেস্টিভ্যালে তারকা মেলা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

টরন্টোর বাংলাদেশ ফেস্টিভ্যালে তারকা মেলা


সদেরা সুজন, সিবিএনএ কানাডা থেকে।। আগামী ২১ ও ২২ মে টরন্টোর ৭২০ মিডল্যান্ড এভিনিউতে আয়োজন করা হয়েছে রূপায়ন বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৬। গত বছরের উপচেপড়া দর্শক আর অভাবনীয় সাফল্যের পর এবারের আয়োজন আরো গোছানো এবং বিশাল। কানাডার মূলধারার বিশিষ্টজনরাও থাকছেন দুইদিনের এই আয়োজনে। কানাডার বাণিজ্যিক রাজধানী টরন্টোর সিটি মেয়র জন টরি ও অন্টারিওর প্রিমিয়ার ক্যাথলিন উইন বাংলাদেশ ফেস্টিভ্যালে আমন্ত্রিত অতিথি এবং দর্শকদের আগাম শুভেচ্ছা জানিয়ে অফিসিয়াল বার্তা পাঠিয়েছেন। কানাডার সর্বাধিক পঠিত বাংলা সংবাদপত্র সাপ্তাহিক বাংলামেইল এই বিশাল আয়োজনের উদ্যোক্তা। গতবছর অনুষ্ঠানের তিন দিন আগেই বাংলাদেশ ফেস্টিভ্যালের টিকিট ছিলো সোল্ড আউট । এবারের বাংলাদেশ ফেস্টিভ্যালে চমকের পর চমক থাকবে এমনই জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশ থেকে টরন্টো মাতাতে এবার আসছেন একঝাঁক তারকা। এই তালিকায় রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী, মিউজিক সেনসেশন আঁখি আলমগীর, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, দুই বাংলার হিরো ফেরদৌস, চিরসবুজ নায়ক ওমর সানি, ছোটপর্দার জনপ্রিয় মুখ আজিজুল হাকিম, স্মাইল মো খ্যাত উপস্থাপক খন্দকার ইসমাইল ও জনপ্রিয় নাট্যকার জিনাত হাকিমসহ আরো অনেকে। টরন্টোর গুণী শিল্পীদের পরিবেশনাও থাকছে। পুরো অনুষ্ঠানটি ধারণ করবে কানাডার প্রথম ২৪ ঘন্টার বাংলা টিভি চ্যানেল এনআরবি টিভি। নিরাপত্তা ও তদারকিতে থাকছে নেক্সাস প্রটেকশন এবং টরন্টো পুলিশ। বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও, পোশাক, খাদ্যদ্রব্য এবং স্থানীয় ব্যবসায়িদের স্টল থাকবে এই আয়োজনে। মঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে থাকবে বেশ কিছু অনবদ্য পরিবেশনা।

বেশ কয়েকজন মিডিয়া ব্যক্তিত্বের এবারের বাংলাদেশ ফেস্টিভ্যালে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তারা নিশ্চিত করলে নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশ ফেস্টিভ্যাল কমিটির কনভেনর শহিদুল ইসলাম মিন্টু জানিয়েছেন, এবারের আয়োজনকে ঘিরে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি গতবারের চাইতে কয়েকগুণ বেশি বাংলাদেশির মিলনমেলায় পরিণত হবে এবারের ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ৪১৬-২৬২-৯৬৪২ নম্বরে।

এ বিভাগের অন্যান্য সংবাদ