News Bangla 24 BD | অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান - মাহমুদুর রহমান মান্না। - News Bangla 24 BD
News Head
 ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।


 অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

৪ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ড. ইউনূস এই কথা বলতে পারেন না যে, ‘‘ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই। ওদের অধিকার আছে।’’ বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে ৩ বছর সময় দিতে হবে। কিন্তু এখন বলছি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে। সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়, প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান। নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না।’

সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, ‘যুবদলের নেতা তৌহিদের হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। যৌথবাহিনীর হাতে এই হত্যার কারণ ব্যাখ্যা করতে হবে প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টাকে। এই বিষয়ে ড. ইউনূসের নীরবতা মেনে নেওয়া যায় না। এটি এড়িয়ে গেলে মনে রাখতে হবে, একটি ঘটনাকে উপলক্ষ করে অনেক কিছুই ঘটে যায়।’

এ বিভাগের অন্যান্য সংবাদ