সৌদিতে প্রকাশ্যে নির্যাতনের শিকার বাংলাদেশী নারী (ভিডিও)
সৌদি আরবের আছির প্রদেশ খামিস মোসায়দ এ সৌদি নাগরিক কর্তৃক নিযার্তনের শিকার সৌদি আরবের আছির প্রদেশ খামিস মোসায়দ এ সৌদি নাগরিক কর্তৃক নিযার্তনের শিকার বাংলাদেশের এক নারী শ্রমিক।
৭ মে সন্ধ্যা শনিবার ৬টায় খামিজ মোসায়দ মদিনা আসকারি ২নং নাম্বার গেটের পাশাপাশি একটি ছোট মূদির দোকানের সামনে কিছু সংখ্যক বাংলাদেশীর সামনে নারী শ্রমিককে মারধর করে সৌদি নাগরিক।সৌদি নাগরিকের পরিবারের অন্যান্য সদস্যরাও এ সময় সাথে ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৌদি নাগরিক দোকানে এসেছিলেন কিছু নেওয়ার জন্য, সেই সুযোগে গাড়ির ভিতরে থাকা বাঙ্গালী নারী গাড়ি থেকে দৌড়ে দোকানের ভিতরে প্রবেশ করে চিৎকার করে বলতে থাকেন ভাই, বাবা আমাকে বাঁচান আমাকে এরা মেরে ফেলবে।
দোকানের ভিতরে থাকা বাংলাদেশীরা কী সমস্যা জানতে চাইলে তিনি জানান, আমি সৌদি আরব এসেছি ২৫/০৪/২০১৬ তারিখে ।আসার পর থেকে এই সৌদি আমারে মারধর করে শারীরিক নির্যাতন করে ভাই আমারে বাঁচান।
এই কথা বলতেই সৌদি নাগরিক জোর করে তাকে গাড়িতে তুলার জন্যে চেষ্টা করে, না উঠতে চাইলে মারধর শুরু করে প্রকাশ্য । বাংলাদেশীদের সামনে টেনে হেচরে গাড়িতে তুলে, দ্রুত গাড়ি ছেড়ে পালিয়ে যায় । নাম ঠিকানা অচেনা এই নারীর ভাগ্যে কি হবে আমরা হয়তো কেউ জানি না ?

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 