টিউলিপ কন্যাকে কোলে নিয়ে উচ্ছ্বাসিত শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সফরে বুলগেরিয়ায় যাওয়ার পথে গতকাল রোববার বিকেলে লন্ডনে পৌঁছেছেন। লন্ডনের সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নবজাত কন্যাকে কোলে তুলে নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে বেশ উচ্ছ্বাসিত দেখাচ্ছিল।
শেখ হাসিনা সরকারি এ সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরামে’ যোগ দেবেন। গতকাল রোববার বিকেল ৪টায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী একটি সুশোভিত মোটর শোভাযাত্রা সহযোগে লন্ডনের সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছান।
হোটেলে টিউলিপ সিদ্দিকী ও তার নবজাতক কন্যা আজালিয়া জয় পার্সিসহ শেখ রেহানা, টিউলিপের স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি, টিউলিপের ভাই রেদোয়ান মুজিব সিদ্দিক, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও ছেলে সজিব ওয়াজেত জয়সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হ্যাম্পস্টেড এবং কিলবার্ন আসন থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী গত মাসে ব্রিটেনের রাজধানী লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 