অবশেষে দিলি্লতে মায়ের সঙ্গে মোদি
প্রায় আড়াই বছর পর মাকে নিজের বাসভবনে আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বাসভবনে এতদিন একাই থাকতেন তিনি। দিলি্লর রেসকোর্স রোডের এই ভবনে মোদির মা হীরাবেনের সঙ্গে তোলা কিছু ছবি টুইটারে পোস্ট করেন মোদি নিজেই। এসব ছবি সামাজিক যোগাযোগ গণমাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলে। প্রথমবার দিলি্লতে মায়ের সঙ্গে আনন্দময় সময় কাটান মোদি। হুইলচেয়ারে করে মোদি মাকে প্রধানমন্ত্রীর বাসভবন ঘুরে দেখান। মাকে পাশে নিয়ে চা পান, পারিবারিক গল্প সবই হয়। দিলি্লর বাসভবনে মা আসায় বেশ খুশি মোদি। তবে মায়ের সঙ্গে বেশি সময় কাটাতে না পারার আক্ষেপও রয়েছে। মোদি জানিয়েছেন, অনেক দিন পর মায়ের সঙ্গে দেখা হলো, দারুণ আনন্দময় কিছু মুহূর্ত কেটেছে। পাঁচ দিন থেকে হীরাবেন আবারও ফের ফিরে গেছেন গুজরাটের বাড়িতে। মোদি টুইটে বলেন, ‘মা গুজরাট ফিরে গেছেন। এর আগে তার সঙ্গে কাটানো কিছু ভালো মুহূর্ত। এখানে এটা তার প্রথম আসা।’ খবর বিবিসি।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 