News Bangla 24 BD | মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ - News Bangla 24 BD
News Head
 শ্রীপুরে পুলিশ সুপার কাপ ফুটবলে পুলিশের জয়, ছড়াল সম্প্রীতির বার্তা আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ ডিএমপির মুখপাত্রসহ ১২ পুলিশ সুপারের বদলি রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের টিমের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেল অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ গাজীপুরে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত ২০২৬-২৭ সালের বাজেট জনকল্যাণ হোক মূল লক্ষ্য স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, আওয়ামী লীগও অংশ নিতে পারবে : মাসুদ কামাল দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু অদৃশ্য এক ফাঁদে তরুণ প্রজন্ম আসক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ


বয়সের সাথে সাথে আমাদের স্মৃতিশক্তি লোপ পায়। এমনকি যুক্তি দেয়ার সক্ষমতাও কমে আসে। তবে, আশার কথা হচ্ছে, মস্তিষ্কের কর্মক্ষমতা ফিরিয়ে আনা যায় । এজন্য  দীর্ঘস্থায়ী সুস্থতায় জটিল ব্যায়ামের প্রয়োজন নেই। দৈনন্দিন জীবনে ধাঁধা সমাধান, নতুন কিছু শেখা এবং গান শোনা বা বাদ্যযন্ত্র চর্চা—এই তিনটি সহজ অভ্যাসই যথেষ্ট। অন্যান্য গবেষণায় দেখা গেছে, এই কাজগুলো নিয়মিত করলে মস্তিষ্কের নিউরনের সংযোগ শক্তিশালী হয় । সেই সঙ্গে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায়।

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজগুলো হলো-

ধাঁধা সমাধান এবং ব্রেন গেমস

শব্দছক , সুডোকু , বা জিগস পাজল সমাধান করা যুক্তিবিদ্যা, গণিত এবং দৃশ্যগত দক্ষতার ওপর নির্ভর করে। এই কাজগুলো মস্তিষ্কের স্মৃতিশক্তি, মনোযোগ এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি মস্তিষ্কের বিভিন্ন অংশকে একসঙ্গে সক্রিয় রাখে।

নতুন কিছু শেখা বা শখের কাজ

নতুন ভাষা শেখা, ছবি আঁকা, লেখালেখি করা বা এমনকি ভিন্ন রাস্তায় কর্মস্থলে যাওয়া—এসব মস্তিষ্ককে নতুনভাবে ভাবতে বাধ্য করে। হার্ভার্ড হেলথ এর মতে, এই ধরণের সৃজনশীল কাজ মস্তিষ্কের কগনিটিভ ফাংশন বা জ্ঞানীয় ক্ষমতা উন্নত করতে ভূমিকা রাখে।

গান শোনা, গান গাওয়া বা বাদ্যযন্ত্র বাজানো

নিয়মিত গান শোনা, গান গাওয়া বা কোনো বাদ্যযন্ত্র (যেমন- গিটার, পিয়ানো) বাজানোর চর্চা মস্তিষ্কের সক্ষমতা বাড়ায়। এটি মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বাড়ায়, যার ফলে মস্তিষ্কের গঠনগত উন্নতি হয় এবং মানসিক চাপ কমে।

মেডিটেশন

মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত ও নিয়ন্ত্রণ করার উপায়। ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ হেলথের তথ্য অনুযায়ী, গবেষণায় দেখা গেছে, মেডিটেশন মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

চিত্রকল্প তৈরি

চিত্রকল্প তৈরি মানে হলো কোনো তথ্যকে মনের চোখে ছবি অথবা দৃশ্য হিসেবে দেখা। উদাহরণস্বরূপ, বাজারে যাওয়ার আগে কল্পনা করুন কোন রাস্তা দিয়ে যাবেন, কোন দোকান থেকে কী কিনবেন। যত বেশি স্পষ্ট এবং বিস্তারিতভাবে কল্পনা করা যায়, মস্তিষ্ক তত বেশি সক্রিয় হয়। এটি স্মৃতিশক্তি, পরিকল্পনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

সামাজিক মেলামেশা

বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো মস্তিষ্ককে সক্রিয় রাখে। আলোচনা করা, খেলাধুলায় অংশ নেওয়া বা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ মস্তিষ্কের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত সামাজিক মেলামেশা মানসিক চাপ কমায় এবং মানসিক সুস্থতা বাড়ায়।

আরও যা জরুরি

মস্তিষ্কের স্মৃতি ধরে রাখতে এবং মনোযোগ বাড়াতে ভালো ঘুম জরুরি।

নিয়মিত অ্যারোবিক ব্যায়াম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়।

মানুষের সঙ্গে কথা বলা বা সামাজিক সম্পর্ক বজায় রাখা মস্তিষ্ককে কর্মক্ষম রাখে।

প্রতিদিনের রুটিনে এই ছোট ছোট পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদে মস্তিষ্ককে তীক্ষ্ণ ও কর্মক্ষম রাখতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।

বিষয় :
এ বিভাগের অন্যান্য সংবাদ