News Bangla 24 BD | ইফতারে রাখুন কাঁচা আম-দইয়ের স্মুদি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

লাইফস্টাইল ডেস্ক
ইফতারে ঠান্ডা পানীয় না থাকলে কি চলে! প্রতিদিন লেবুর শরবত পান করতে কারই বা ভালো লাগে। এর চেয়ে ইফতারে তৈরি করতে পারেন কাঁচা আম-দইয়ের স্মুদি। গরমে ঠান্ডা ঠান্ডা এই স্মুদি স্বস্তি দেবে।

শুধু স্বাদেই নয় বরং এই স্মুদি পানিশূন্যতা দূর করে, শরীর ঠান্ডা রাখবে ও সারাদিনের রোজা রাখার পর শরীরের লবণের চাহিদা পূরণ করবে।

এমনকি এই স্মুদি পান করলে পেট ঠান্ডা থাকবে ও হজম ভালো হবে। ভিটামিন সি এর যোগানও মিলবে। জেনে নিন কাঁচা আমের সুস্বাদু স্মুদি তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. কাঁচা আম ৫-৬টি
২. টকদই ১ কাপ
৩. চিনি স্বাদমতো
৪. লবণ ১ চা চাসচ
৫. বিটলবণ সামান্য
৬. পুদিনা পাতা ৩-৪টি
৭. কাঁচা মরিচ ২টি
৮. পানি প্রয়োজনমতো ও
৯. বরফ কুচি পরিবেশনের জন্য।

পদ্ধতি

ব্লেন্ডারে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে প্রয়োজনমতো পানি ও বরফ দিয়ে ব্লেন্ড করুন। ভালোভাবে ব্লেন্ড করে নিন। বেশি পাতলা করা যাবে না।

ডায়বেটিক রোগী বা স্বাস্থ্য সচেতনরা চাইলে চিনি এড়িয়ে যেতে পারেন। তাতেও খুবই সুস্বাদু লাগবে কাঁচা আম ও দইয়ের স্মুদি। ইফতারের আগে ফ্রিজে রেখে দিয়ে তারপর পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা কাঁচা আম ও দইয়ের স্মুদি।

এ বিভাগের অন্যান্য সংবাদ