দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু
নিউজ বাংলা বিডি ডেস্ক: ভারতের দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন আরো এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।বুধবার (১০ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার দিন ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ওই বাংলাদেশি নারীর শরীরের বিভিন্ন অংশ গুরুতর অগ্নিদগ্ধ হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) অনন্ত মিত্তাল এক বিবৃতিতে বলেন, ‘দুর্ভাগ্যবশত, চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছেন। এর ফলে এই দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা এখন ২৩ জন। আজ মারা যাওয়া ব্যক্তি একজন বাংলাদেশি নারী।
উল্লেখ্য, গত ৪ জুন হাউজ রানী এলাকার ‘ফ্লরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের একটি হোটেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই ও পরবর্তীতে ২১ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। এর আগে গত সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন এক নাইজেরিয়ান নাগরিকের মৃত্যুর পর নিহতের সংখ্যা ২২-এ পৌঁছেছিল। এবার চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যুর মাধ্যমে এই অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা আরো বাড়ল। একই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের নুরুল আমিন। একই ঘটনায় তার পরিবারের আরো চার সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্ড প্রদান করলেন ড.ফারহানা নূর চৌধুরী
ইউরোপ থেকে মন্ত্রীর কাছে সিলেটের দুই মুক্তিযোদ্ধাকে তালিকাভূক্ত করার দাবি
চিলিতে একটি বাড়ির ওপর বিমান ভেঙে পড়ে অন্তত ৬ জন নিহত 