চিলিতে একটি বাড়ির ওপর বিমান ভেঙে পড়ে অন্তত ৬ জন নিহত
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে একটি বাড়ির ওপর বিমান ভেঙে পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির পুয়ের্তো মন্ট শহরে এই দুর্ঘটনা ঘটে।
পুয়ের্তো মন্টের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই পুয়ের্তো মন্ট শহরের একটি বাড়ির উপর বিমানটি বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা পাইলটসহ ৬ জন নিহত হয়েছেন। বিমানের ভাঙা অংশের ধাক্কায় এক মহিলা আহত হয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।
এদিকে যে বাড়ির ওপর বিমানটি ভেঙে পড়েছে, সেই বাড়িতে কতজন ছিল তা জানা যায়নি। বিমানটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে তার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ 