রাডার থেকে অদৃশ্য মিসরের বিমান
মিসরের বিমান পরিবহন সংস্থা ইজিপ্টএয়ারের একটি বিমান প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে।
ইজিপ্টএয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ হওয়া ফ্লাইট এমএস৮০৪-এ ৫৯ জন যাত্রী ও ১০ জন ক্রু রয়েছেন।
ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে নিখোঁজ হওয়ার সময় বিমানটি ভূমি থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল।
এক কর্মকর্তা জানিয়েছেন, মিসরের রাজধানী কায়রোর স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে ফ্লাইট এমএস৮০৪-এর সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইজিপ্টএয়ার জানিয়েছে, মিসরের আকাশসীমায় প্রবেশের পর আরও প্রায় ১০ মাইল পথ অতিক্রমের পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়েছে।
এ বিষয়ে আরও তথ্য পাওয়া মাত্রই তা সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 