শবে বরাতে তৈরি করুন ছোলার ডালের বরফি
আসছে শবে বরাতে সবার ঘরে ঘরে তৈরি হবে মজাদার মিষ্টিজাতীয় খাবার। এসব খাবারের জায়গায় ছোলার ডালের বরফি সবার বেশ প্রিয়। বিভিন্ন পদের খাবারের পাশাপাশি শবে বরাতে বরফি পদটা না থাকলে পরিপূর্ণ হয় না। খুব সহজে ও অল্প সময়ে সুস্বাদু এই খাবারটি তৈরি করতে পারেন।
উপকরণ : ছোলার ডাল- ৫০০ গ্রাম, তরল দুধ- ১ লিটার, গুড়া দুধ- ১/২ কাপ, সয়াবিন তেল- ১/৪ কাপ, ঘি- ৪ টেবিল চামচ, চিনি- স্বাদ মতো, দারুচিনি- ২টি, এলাচ- ৪টি এবং কিসমিস।
প্রনালি : প্রথমে ছোলার ডাল ভালো করে ধুয়ে ২-৩ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর দুধ ও ছোলার ডাল এক সাথে পাত্রে চাপিয়ে সেদ্ধ করে নিন। ডাল সেদ্ধ হয়ে এলে পাটায় মিহি করে বেটে নিন। এবার প্যানে ঘি ছড়িয়ে তার মধ্যে কয়েকটা এলাচ ছেড়ে বাটা ডাল দিয়ে নাড়তে থাকুন। এরপর পরিমাণমতো চিনি দিয়ে আরো কিছুক্ষণ নাড়তে থাকুন। হালকা নরম থাকতে থাকতে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে রাখুন। পুরোপুরি ঠাণ্ডা হওয়ার আগেই ছুরি দিয়ে বরফির আকার করে কেটে তার ওপর কিসমিস বা চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 