News Bangla 24 BD | প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা


দাম্পত্য ও নিজেদের রসায়ন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস। সম্প্রতি প্রিয়াঙ্কার নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’-এর প্রচারণার অংশ হিসেবে একটি পডকাস্টে অংশ নেন এই অভিনেত্রী। সেখানে নিকের লেখা একটি প্রেমপত্র পড়ে শোনানো হলে প্রিয়াঙ্কা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। চিঠিতে নিক তার স্ত্রীর গুণাবলি, মাতৃত্ব ও ধৈর্য ধরার ক্ষমতার প্রশংসা করেন।

নিক জোনাস তার চিঠিতে প্রিয়াঙ্কাকে নিজের জীবনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। লেখেন, প্রিয়াঙ্কা শুধু একজন বিশ্বখ্যাত তারকা নন, বরং একজন মা, মেয়ে ও স্ত্রী হিসেবে তিনি অনন্য। গত আট বছরে জীবনের নানা চড়াই-উতরাইয়ে প্রিয়াঙ্কার ইতিবাচক মনোভাবের প্রশংসা করে নিক জানান, যেকোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে লড়াই করার ক্ষমতা তাকে মুগ্ধ করে। চিঠিতে নিক লেখেন, তিনি এবং তাদের কন্যা মালতী মেরি প্রিয়াঙ্কাকে নিয়ে গর্বিত। নিকের এমন আবেগঘন কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও প্রিয়াঙ্কা নিজেও চোখের পানি ধরে রাখতে পারেননি।

এদিকে সম্প্রতি নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার প্রথম ডেটের স্মৃতি শেয়ার করেছেন। নিক জানিয়েছিলেন এটা ছিল ‘গ্রুপ ডেট’। নিক ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এর লাইভ কনসার্টে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন? প্রিয়াঙ্কা তার প্রিয় বন্ধুকে নিয়ে আসতে চেয়েছিলেন? নিক তার বড় ভাই কেভিন জোনাস এবং অন্য এক দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন।নিজেদের প্রথম ডেটের কথা শেয়ার করে নিক বলেন, শোতে আমাদের সবচেয়ে ভালো সময় কেটেছে। আমরা কোথাও খেতে গিয়েছিলাম। জো জানতেন যে আমি এই ডেটটি নিয়ে সত্যিই অনেক আগ্রহী ছিলাম। নিক জানান, সে রাতে আমরা একে অন্যকে চুম্বন করেছিলাম।

উল্লেখ্য, ২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা ও নিক। তাদের বয়সের ১০ বছরের ব্যবধান নিয়ে শুরুতে অনেক আলোচনা-সমালোচনা হলেও দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে তারা সফল জুটির উদাহরণ দাঁড়িয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ