News Bangla 24 BD | অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া


বিনোদন প্রতিবেদন
অবশেষে বিয়ে হয়ে গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের। দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়লেন দুই তারকা। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই একে অপরের গলায় বরমাল্য দান করেন দুই তারকা।
বিকাল ৩টার পরে তারা সাতপাক ঘুরেছেন। তাদের সাত পাকের সঙ্গে গায়ত্রী মন্ত্র পড়েছেন চার জন পুরোহিত। বিয়ের মণ্ডপে রণবীরের প্রয়াত বাবা, অভিনেতা ঋষি কাপুরের একটি ছবি টাঙানো হয়েছিল। তারই সামনে শপথ গ্রহণ করলেন আলিয়া-রণবীর। আজই এই দম্পতি সাংবাদিকদের সামনে আসবেন বলে জানা গেছে। বিয়ের সাজেও ছবিও আজই প্রকাশ করবে বলে রণবীরের ঘনিষ্ঠজনরা জানিয়েছে।

প্রায় ৫ বছর প্রেম করার পর পাঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন এই জুটি। সেখানে পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এছাড়া নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন ও আয়ান মুখোপাধ্যায়রা উপস্থিত ছিলেন।
‘বাস্তু’র বাইরে আজ সকাল থেকেই ছিল কড়া পাহারা। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সঙ্গে পুলিশ ফোর্সও মোতায়েন ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ