News Bangla 24 BD | শ্রীলঙ্কায় রোয়ানুর আঘাত, ৬০ জন নিহতসহ ২ লাখ বাস্তুহারা - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

শ্রীলঙ্কায় রোয়ানুর আঘাত, ৬০ জন নিহতসহ ২ লাখ বাস্তুহারা


ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে শ্রীলঙ্কায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে ৩৭ শিশুসহ ১৪৭ জন। এছাড়া প্রবল বেগে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে ২ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়েছে।

শ্রীলঙ্কার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকার প্রায় ২ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। রাষ্ট্রীয় একটি আশ্রয় কেন্দ্রে প্রায় ৪০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

শ্রীলঙ্কার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কলম্বোর ১শ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় কেগালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় দু’টি পৃথক ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪য়ে দাঁড়িয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ