News Bangla 24 BD | শবে বরাতে ভিন্ন স্বাদের রুটি-পরোটা - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

শবে বরাতের খাবার হিসেবে হালুয়া-রুটি বরাদ্দ থাকে সবার ঘরেই।

চালের আটার রুটিই বেশি তৈরি করা হয় শবে বরাতে। তবে রুটির ক্ষেত্রে ভিন্নতা আনতে পারেন। তৈরি করতে পারেন পরোটাও। রইলো তেমনই দুটি রেসিপি-

আলু পরোটা
উপকরণ : সিদ্ধ আলু ম্যাশ করা ১ কাপ, ময়দা ১ কাপ, পেঁয়াজ মিহি কুচি কোয়াটার কাপ, কাঁচামরিচ মিহি কুচি ১ চা চামচ, জিরা ভাজা ও গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

প্রণালি : ভাজার তেল ব্যতীত সব উপকরণ একসঙ্গে মেখে নিন। মাখানোটা নরম হয়ে গেলে আরও একটু ময়দা দিন। এবার গোলাকার বা চৌকা শেপের পরাটা বানিয়ে তেলে ভেজে নিন। পরিবেশন করুন সস বা চাটনির সঙ্গে।

রুমালি রুটি
উপকরণ : ময়দা ৩ কাপ, খাবার সোডা আধা চা চামচ, লবণ পৌনে এক চা চামচ, তরল দুধ ১ কাপ বা পরিমাণমতো।

প্রণালি : ময়দা, খাওয়ার সোডা ও লবণ একসঙ্গে মেখে নিন। পরিমাণমতো দুধ দিয়ে ময়দা মেখে মসৃণ খামির তৈরি করুন। ভেজা সুতি কাপড় দিয়ে খামির ঢেকে রাখুন ২-৩ ঘণ্টা। এবার খামির ভালো করে ময়ান করে নিন। খামির ১০-১২ ভাগ করে বড় পাতলা রুটি তৈরি করুন। চুলায় বড় কড়াই উল্টো করে বসিয়ে গরম করে রুটি ছেঁকে নিন। রুটি ছেঁকা হলে সুতি কাপড়ে রুটি পেঁচিয়ে রাখুন। পরিবেশন করুন সালাদ, ভাজি বা ভুনা মাংসের সঙ্গে।

এ বিভাগের অন্যান্য সংবাদ