News Bangla 24 BD | আমিরাতে রমজানে অফিস সকাল ৯টা থেকে ২টা - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

সংযুক্ত আরব আমিরাতে সরকারি খাতের কর্মীদের জন্য রমজান মাসে কাজের সময় সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দেশটির সরকারি মানবসম্পদ ফেডারেল কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রমজান মাসে সরকারি খাতের কর্মীরা দিনে ৫ ঘণ্টা অফিস করবেন। যা জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। তবে বেসরকারি খাতের কর্মীদের জন্য অফিসসূচি এখনো ঘোষণা করা হয়নি। দেশটির শ্রম মন্ত্রণালয় এ বিষয়ে শিগগিরই একটি বিবৃতি দেবে বলে জানানো হয়েছে।

পবিত্র রমজান মাসে কর্মঘণ্টা কমিয়ে আনায় দেশটির রাষ্ট্রপতি শেইখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সরকারি সংস্থায় কর্মরত কর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ