News Bangla 24 BD | ভারতে শিশু পাচারের শীর্ষে পশ্চিমবঙ্গ - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

ভারতে যত কিশোর-কিশোরী প্রতিবছর হারিয়ে যায় বা অপহৃত হয়, তার সংখ্যা পশ্চিমবঙ্গেই সব থেকে বেশি। দেশটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (ক্রাই) এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর বিবিসি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় আর জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বিশ্লেষণ করে ক্রাই জানায়, হারিয়ে যাওয়া শিশুদের মধ্যে প্রায় ৭০ শতাংশই কিশোরী। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের লোকেরাই চাকরীর আশায় তাদের কাজে পাঠায়, আর সেখানেই পাচারকারীদের খপ্পরে পড়ে তারা।

সংগঠনটির মতে, ২০১৪ সালে পশ্চিমবঙ্গ থেকে সাড়ে ১৪ হাজারেরও বেশি শিশু-কিশোর নিখোঁজ হয়েছে।ওই একই বছরে অপহৃত হয়েছিল ২৩৫১ শিশু-কিশোর। পূর্ববর্তী ৫ বছরে অপহরণের সংখ্যা ৬০৮ শতাংশ বেড়েছে।

পশ্চিমবঙ্গের পরেই রয়েছে মহারাষ্ট্র, দিল্লি আর অন্ধ্র প্রদেশ।

পশ্চিমবঙ্গ থেকে যত শিশু-কিশোর ২০১৪ সালে হারিয়ে গেছে, তাদের প্রায় ৭০ শতাংশই কিশোরী। এদের ৪০ শতাংশকে খুঁজেই পাওয়া যায়নি। এদের বেশির ভাগই পাচার হয়ে গেছে বলে আশঙ্কা করা হয়।

ক্রাইয়ের পূর্বাঞ্চলীয় কর্মকর্তা অতীন্দ্র নাথ দাস বলেন, হারিয়ে যাওয়া শিশু-কিশোরীদের একটা বড় অংশ নিঃসন্দেহে পাচার হয়ে যায়। নির্মাণ শিল্প, ভিক্ষাবৃত্তি, পার্লার, গৃহকর্ম প্রভৃতি ক্ষেত্রে যেমন এদের ব্যবহার করা হয়। একটা বড় অংশকে যৌনপল্লীগুলিতে বিক্রি করে দেওয়া হয়। সংখ্যাটা যথেষ্ট উদ্বেগজনক।

এ বিভাগের অন্যান্য সংবাদ