News Bangla 24 BD | মুসলমান হওয়ায় হেনস্তা হতে হয় নাদিয়া হুসেইনকে - News Bangla 24 BD
News Head
 পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহজ ও কার্যকরী কাজ জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন

‘গ্রেট ব্রিটিশ বেক অফ প্রতিযোগিতা’য় শিরোপা বিজয়ী নাদিয়া হুসেইন বলেছেন, ‘প্রতিটি জঙ্গি হামলার পর মাথার ওপর মেঘ নিয়ে আমাকে বাড়ির বাইরে বের হতে হয়। যদি আমি ট্রেনে থাকি, মানুষ আমার থেকে দূরে সরে বসে অথবা খোদা না খাস্তা যদি আমার পিঠে ব্যাগ অথবা স্যুটকেস থাকে…আর আমি বাসের অপেক্ষায় থাকি, তখন লোকজনের ধাক্কা খাই, আমার ওপর বিভিন্ন জিনিস ছুড়ে মারা হয়।’

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাদিয়া হুসেইন সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জঙ্গি হামলার পর একজন মুসলমান হিসেবে তাকে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সে বিষয়টি জানিয়েছেন।

সম্প্রতি রানি এলিজাবেথের ৯০তম জন্মদিন উৎসবের কেক তৈরি করেছিলেন নাদিয়া। রান্নাবিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। গত বছর চূড়ান্ত পর্বটি দেখতে ১ কোটি ৩৪ লাখ দর্শক টেলিভিশনের সামনে ছিলেন। ওই প্রতিযোগিতার পর থেকে সংবাদপত্রে কলাম লিখছেন নাদিয়া। ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও ধর্ম ও হিজাব পরা নিয়ে বিভিন্ন সময় অনলাইনেও হেনস্তার শিকার হতে হয়েছে তাকে। এর অংশ হিসেবে গত জানুয়ারিতে তার বাড়িতে পুলিশও এসে হাজির হয়েছিল।

নাদিয়া হুসেইন বলেন, ইসলামভীতি থেকে অনেকেই তাকে হেনস্তা করে। তবে এটি ভয়াবহ আকার ধারণ করে প্রতিটি জঙ্গি হামলার পর।

গত বছরের নভেম্বরে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তার ভাইকে অনেক বাজে মন্তব্য শুনতে হয়েছে বলেও জানান নাদিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ