News Bangla 24 BD | হাইকোর্টের মামলা জেলা জজ আদালতে স্থানান্তরে নিষেধাজ্ঞা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

হাইকোর্টের মামলা জেলা জজ আদালতে স্থানান্তরে নিষেধাজ্ঞা


৫ কোটি টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানি আপিল ও রিভিশন মামলা জেলা জজ আদালতে স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। সিভিল কোর্টস অ্যাক্ট সংশোধন করে এই নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
সোমবার এক রিট আবেদনের শুনানিতে এ নিষেধাজ্ঞা জারি করেন।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৩ মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করেন।
বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চ একই সঙ্গে ৯০দিনের মধ্যে মামলা স্থানান্তরের বিধান কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা হবে করা না-জানতে চেয়ে রুল জারি করেছেন।
সিভিল কোর্টস অ্যাক্ট-১৮৮৭ সংশোধন করে দেওয়ানি আদালতের বিচারকদের বিচারিক এখতিয়ার করা হয়।আইন অনুযায়ী এখন একজন সহকারী জজ ১৫ লাখ, সিনিয়র সহকারী জজ ২৫ লাখ এবং জেলা জজ ৫ কোটি টাকা মূল্যমানের মামলা নি®পত্তি করতে পারবেন।
এ আইনের বিধান অনুসারে এখন ৫ লাখের ওপর থেকে ৫ কোটি টাকা মূল্যমানের যেসব দেওয়ানি মামলায় হাইকোর্টে আপিল হয়েছে, সেগুলো জেলা জজ আদালতে যাচ্ছে। ৫ কোটি টাকা মূল্যমানের মামলাগুলো এখন জেলা জজ আদালতেই নি®পত্তি হবে।
সিভিল কোর্টস অ্যাক্ট-১৮৮৭এর ১৯ ধারা সংশোধন হওয়ার কারণে জেলা জজ সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে, এ আইন কার্যকর হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে যুগ্ম জেলা জজ বা সিনিয়র সহকারী জজ আদালতে বিচারাধীন মামলা সংশোধিত এখতিয়ার অনুযায়ী উপযুক্ত আদালতে স্থানান্তর করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ