News Bangla 24 BD | মেয়র এমএ মান্নানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

মেয়র এমএ মান্নানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ


সামসুল হক ভুইয়া গাজীপুর,
গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে নাশকতার মামলায় এক দিনের পুলিশি রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুন নাহারের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিঠু শেখ এক দিনের রিমান্ড শেষে এমএ মান্নানকে বুধবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে হাজির করেন। শুনানি শেষে ওই আদালতের বিচারক তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠু শেখ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় টঙ্গী থানার একটি মামলায় অধ্যাপক এম এ মান্নানকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গত ২২ মে শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নিসংযোগের মামালায় পুলিশ অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতার করে। পরে একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার পৃথক দুটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এমএ মান্নান গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গ্রেফতার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর ডিভিশন সেলে বন্দি ছিলেন। –

এ বিভাগের অন্যান্য সংবাদ