News Bangla 24 BD | জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানী পিছিয়ে ২৩ জুন নির্ধারন
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানী পিছিয়ে ২৩ জুন নির্ধারন


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩৪২ ধারার শুনানী পিছিয়ে আগামী ২৩ জুন নির্ধারন করেছে আদালত।

বৃহস্পতিবার এ তারিখ ধার্য্য করা হয়েছে।

বেলা ১১টার দিকে খালেদা জিয়া বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে পৌঁছান। এরপর তিনি আত্মপক্ষ সমর্থন পেছাতে আবেদন জানান।

গত ১৯ মে খালেদা জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সেদিন সময় চেয়ে আবেদন করেন। ওই আবেদন শুনে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার নতুন তারিখ ঠিক করে দিয়ে ওই দিন খালেদা জিয়াকে হাজির হতে নির্দেশ দেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। বাকি তিন আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ