রিজার্ভ চুরির ঘটনায় ফিলরেমের লাইসেন্স বাতিল
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক রেমিটেন্স প্রতিষ্ঠান ফিলরেমের লাইসেন্স বাতিল করেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে। খবর নিউজ এশিয়ার।
দেশটির এন্টি মানিলন্ডারিং কাউন্সিল (এএমএলসি) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া আট কোটি ১০ লাখ ডলার লোপাটের ঘটনার সঙ্গে জড়িত বলে ফিলরেমকে অভিযুক্ত করে।
গত ২৮ এপ্রিল ফিলরেমকে অভিযুক্ত করা হলেও দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে। তবে, ফিলরেম এ অর্থ কেলেংকারীর সঙ্গে জড়িত নয় বলে দাবি করছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের আট কোটি দশ লাখ ডলার ফিলিপাইনের চারটি একাউন্ট হয়ে দেশটি ক্যাসিনোতে চলে যায়।

ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা
সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী
গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ 