News Bangla 24 BD | ফ্রান্সে শ্রী শ্রী লোকনাথ বাবার ১২৬তম তিরোধান উৎসব পালিত
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

ফ্রান্সে শ্রী শ্রী লোকনাথ বাবার ১২৬তম তিরোধান উৎসব পালিত


আবু তাহির ,ফ্রান্স :

কলির পাপাচ্ছন্ন বিশ্বমানবের দুঃখ মোচন, শান্তি ও মুক্তির একমাত্র উপায় শ্রী শ্রী মহা প্রভুর প্রচারিত হরিনাম সংকীর্তন। আর এই মহানাম জগৎ সংসারে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ফ্রান্সে শ্রী শ্রী লোকনাথ বাবার ১২৬তম তিরোধান উৎসবকে ধারণ করে শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও লীলা কীর্তন অনুষ্ঠান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ,প্যারিস -ফ্রান্সের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার লোকনাথ বাবার পূজার মাধ্যমে প্যারিসের অদূরে ভবিনিতে এক অভিজাত রুমে জগৎ সংসার ও মানবকুলের শান্তি কামনায় প্রসাদ বিতরন, সাংস্কৃতিক অনুষ্টান ও আরতির মধ্য দিয়ে বাবার ১২৬ তম তিরোধান শেষ করা হয়।

বাংলাদেশ পুজা ঊদযাপন পরিষদ প্যারিস ফ্রান্স এর সভাপতি শ্রী রতিশ দেব জ্যোতিষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী শ্যামল দাশ সানী,র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা দীপংকর রায় করুনা, মানিক লাল দাশ বেনু, অজয় দাস, বিমল কান্তি দাশ, রাধা কান্ত দেব, সুজিত দাশ, পিন্টু লাল বিশ্বাস, বিধান দাশ, রজত কান্তি দেব, বিভা রানী বিশ্বাস, বাসুদেব বনিক, মিঠু রায়, সজল দাশ, হারান দাশ, মনি দাশ, সহ-সভাপতি শ্রী সন্জয় দেব, সুমন দেব বিশু দে, গীতন চৌধুরী, সহ-সাধারন সম্পাদক অশোক দে, শ্যামল দাশ, মনি দাশ, অর্থ সম্পাদক শ্রী গোপাল চন্দ্র দে, সহ-অর্থ সম্পাদক মতি লাল দে, লিখন দে। প্রচার সম্পাদক শ্রী মিঠুন কান্তি ধর, সহ-প্রচার সম্পাদক সুজিত দেব, সজল পাল। সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ চন্দ্র দেব। দপ্তর সম্পাদক পান্না ধর। সহ- সাহিত্য প্রকাশনা সম্পাদক খোকন দে। আন্তর্জাতিক সম্পাদক শ্রী শ্যামল কান্তি দাশ, সহ সাজ-সজ্জা সম্পাদক পার্থ দাশ,। আরো উপস্হিত ছিলেন বিপু্ দাশ, বিকাশ দাশ, নয়ন গোপী, জনি দাশ, পুলক দেব, সমর পাল, লিটন দেব, বিকাশ পাল, শ্রীবাস দেবনাথ, রুপক দে, লিকসন দেব মৃদুল দে সহ আর সংগঠনের নেতারা।

২য় পর্বে শ্রীমতি শিল্পী রানী দাশ ও রুপক পাল এর যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্টানে নাম কীর্ত্তন পরিবেশন করেন – শ্রী কার্তিক দাশ ,এবং গান ও নৃত্য পরিবেশন করেন প্যারিসের জনপ্রিয় শিল্পীরা।এসময় প্যারিসের বিভিন্ন সংগঠনের নেতারা ও বিভিন্ন বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ