News Bangla 24 BD | রওনোক নূরের কবিতা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

কাঙ্খিত প্রভাত
রওনোক নূর

মনে হচ্ছে অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমি
নিঃসঙ্গতা বাসা বেঁধেছে জানেনা দেবতা স্বামী
নিজেকে কেন জানি আজ বড় একা লাগে
অজানা কোন ভয় যেন শুধুই মনে জাগে।

দুঃস্বপ্ন দেখছি আমি স্বপ্নগুলো ভুলে
প্রতিনিয়ত যাচ্ছে বেড়ে নিচ্ছে না কেউ তুলে
আকাশের বৃষ্টি যেন আমার চোখে ঝরে
মনের ঘরে মেঘ জমেই ঝরছে অঝোরে।

দোটানায় পুড়ছে যে মন অশান্ত অনলে
নিরব ব্যথা মনের মাঝে দাউ দাউ করে জ্বলে
কেউ নেই পাশে অন্ধকারে শুধুই আমি একা
চমকানো সেই সুখের আলো দেয়না আমায় দেখা।

আঁধার ঘর আলো করে ধরবে কে আজ হাত
আপন মানুষটি আনবে জানি কাঙ্খিত প্রভাত।

এ বিভাগের অন্যান্য সংবাদ