নাট্যকর্মী ফারুক হত্যা মামলার আসামীদের জামিন না মঞ্জুর
গাজীপুর প্রতিনিধি
কাপাসিয়ার নাট্যকর্মী ফারুক হত্যা মামলার আসামীদের জেল হাজতে পাঠিয়েছে আদালত।
রোববার গাজীপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিন আসামি আত্মসমর্থন করে জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন না মুঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠায়।
থানা সুত্রে জানা যায়, জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কুলগঙ্গা গ্রামের আ.বারেকের পুত্র নাট্যকর্মী ফারুক হোসেনকে ২১ মে সন্ধ্যায় সিংহশ্রী বটতলা মোড়ে মো. শাকিল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে ও পিটিয়ে হত্যা করে। এঘটনায় নাট্যকর্মী ফারুক হোসেনের স্ত্রী বিলকিছ বাদী হয়ে কাপাসিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় শাকিল ও বাবা বাতেন (৫০), মা সাজেদা (৩৭) এবং রাকিবসহ (২৫) অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করা হয়। মামলার আসামী শাকিল, তার বাবা বাতেন ও মা সাজেদা রোববার গাজীপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচার ইলিয়াস হোসেন আসামীদের জামিন না মুঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।

দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
জিম্মি থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ মুক্ত
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা
আবগারি মামলায় গ্রেপ্তারি বেআইনি, কোর্টে মামলা দিল্লির মুখ্যমন্ত্রী
সড়কে গাড়ি চাপ আছে তবে যানজট নেই – পরিবহন ও সেতুমন্ত্রী
তিন বাস টার্মিনালে ভোগান্তি থেকে মুক্তি দিতে বিআরটি এর টিম গঠন 