News Bangla 24 BD | ঝটপট তৈরি করুন ‘রূপচাঁদার তন্দুরি’
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সব সময় ঝোল তরকারি খেতে ভালো লাগে না। আর সব মাছ দিয়ে ঝোল ভালোও হয় না। তাই আজ ঝটপট তৈরি করে ফেলুন তন্দুরি রূপচাঁদা। দারুণ এই রূপচাঁদা কেবল ভাতের সাথে নয়, ভালো লাগে পোলাওের সাথেও। ডায়েট করতে চাইলে খেতে পারেন এই মাছ ও সালাদ।

পরিমাণ ও উপকরণ

রূপচাঁদা/পমফ্রেট মাছ-৪টা ধুয়ে পরিষ্কার করা
তন্দুরি মশলা ৩ টেবিল চামচ
স্বাদমতো লবণ
লেবুর রস ২ টবিল চামচ
রসুনের রস ১ টেবিল চামচ
গলানো মাখন ২ টেবিল চামচ

পদ্ধতি

মাছ পরিষ্কার করুন। এক ইঞ্চি দূরত্বে মাছে উভয় পাশে একটি ধারালো ছুরি দিয়ে কাটুন ৩ ইঞ্চি লম্বা করে। লেবু রস, লবণ এবং রসুনের রস, কাঁচামরিচ পেস্ট, তন্দুরি মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করুন ২ ঘণ্টার জন্য। গ্রিল করুন ১৮০-২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২-১৫ মিনিট। মাখন ব্রাশ করুন মাছের দুই পাশে লেবুর টুকরার সঙ্গে গরম পরিবেশন করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ